টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৩

প্রকাশিত: ০৩ মে, ২০২২ ০৭:০৭:৩৫

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৩

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ঈদের সকালে নদীতে গোসল করতে নেমে বজ্রপা‌তে তিন কি‌শোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো হা‌তিয়া এলাকার র‌বিউলের ছেলে আরিফ, আব্দুর রাজ্জাকের ছে‌লে র‌ফিক এবং দশ‌কিয়া পূর্বপাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল। সবাই কিশোর বয়সী। আহত হয়েছেন নদী পাড়ে বসে থাকা আরও দুই কিশোর।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার আগে সকা‌লে নদীতে গোসল কর‌তে যান পাঁচ কিশোর। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থ‌লে আরিফ মারা যায়। আহত হয় চারজন। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় র‌ফিক ও ফয়সাল‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

দশ‌কিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল মা‌লেক ভূঁইয়া বজ্রপাতে তিন কিশোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঈদের দিন সকালে মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকায় শো‌কের ছায়া নে‌মেছে। নিহত‌দের মরদেহ বা‌ড়িতে আনা হ‌য়ে‌ছে।

প্রজন্ম নিউজ/নূর

এ সম্পর্কিত খবর

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ