প্রকাশিত: ০৩ মে, ২০২২ ০৭:০৭:৩৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের সকালে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ, আব্দুর রাজ্জাকের ছেলে রফিক এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল। সবাই কিশোর বয়সী। আহত হয়েছেন নদী পাড়ে বসে থাকা আরও দুই কিশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার আগে সকালে নদীতে গোসল করতে যান পাঁচ কিশোর। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে আরিফ মারা যায়। আহত হয় চারজন। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া বজ্রপাতে তিন কিশোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঈদের দিন সকালে মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।
প্রজন্ম নিউজ/নূর
টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার
বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন
রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক
হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়
রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম
রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী
জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা
সিংড়া লালোর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর