পৃথিবীর সবচেয়ে দামি মাছ!

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০১৭ ১১:০৬:৫৯

পৃথিবীর সবচেয়ে দামি মাছ!

বিবৃহস্পতিবার বছরের শুরুতে টোকিওর ‘সুকিজি’ মৎস্য আড়তে বসা প্রথম বাজারে ২১২ কেজি ওজনের এ মাছ ৫ কোটি টাকায় বিক্রি করা হয়।

১৯৯৯ সালের পর এটি দ্বিতীয় বৃহৎ মূল্যের মাছ বলে স্থানীয় মৎসজীবীদের দাবি।

এই সুকিজি আড়তে প্রতি বছর জাপানিদের প্রিয় টুনা মাছ বিক্রির জন্য উন্মুক্ত বাজার বসে। যে কেউ মাছের দাম হাকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে তা কিনে নিতে পারে।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে প্রথম দফায় প্রায় সাড়ে ৫ মণ ওজনের ওই টুনা মাছের দাম উঠে ৭ কোটি ২২ লাখ জাপানি মুদ্রা বা ৬ লাখ ৩৬ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।

দেশটির আমোরি প্রদেশের ওমা সমুদ্র বন্দরে এ বিশাল আকৃতির মাছ ধরা পড়ে।

কিয়োশি কিমুরা নামের জাপানি সুসি বিক্রেতা মাছটি কেনেন। তিনি বলেন, যদিও দাম অনেক বেশি তবে আমি খুব খুশি মাছটি কিনতে পেরে।

জাপানজুড়ে তার ৫১ টি সুসি দোকান রয়েছে। আর এ দোকানগুলোতে প্রতি সুসির মূল্য পড়বে প্রায় দশ হাজার জাপানি মূদ্রা।

কিয়োশি কিমুরা এমনই একজন মানুষ যিনি টানা ষষ্ঠবারের মতো এই সুকিজি বাজারে সর্বোচ্চ মূল্যের টুনা মাছ কিনলেন।

ওদিকে, বরাবরই এ টুনা মাছের আড়ত ডিসেম্বরে শুরু হলেও এবার বাজার স্থানান্তরের নোটিশের কারণে সময় কিছুটা পিছিয়েছে বলে ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রস্তাবিত ঘোষণা অনুযায়ী, টুনা মাছের আড়তটি তইসো জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে পরে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে টোকিও গর্ভনর ইউরিকো কোইকে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, এ বছরের শেষের দিকে বাজার স্থানান্তর করা হবে। আর এর মধ্যে দিয়ে ১৯৩৫ সাল থেকে চলে আসা সুকিজি বাজারের ইতি ঘটবে।

এ সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস

 চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: ভারপ্রাপ্ত মহাসচিব

গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ