সেনাপ্রধানের ভুয়া আইডি থেকে সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ০১:৩৯:১৯

সেনাপ্রধানের ভুয়া আইডি থেকে সতর্ক থাকার আহ্বান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গতকাল ২৫ অক্টোবর, রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর।

সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার বিভ্রান্তিকর  স্ট্যাটাস প্রদান/তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না।

এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

প্রজন্মনিউজ২৪/হাবিব

এ সম্পর্কিত খবর

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ ঘোষণা

আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন

নাটোরে ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে : গোলাম পরওয়ার

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ