ইউটিউবে পুতুলের দুটি চ্যানেল

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২০ ০২:৩১:৪৯

ইউটিউবে পুতুলের দুটি চ্যানেল

জীবনযাত্রা অনলাইনের দিকেই যাচ্ছিল; করোনাকাল সেই পথ আরও সুগম করে দিলো। বলা যায়, অনেকটা এ কারণে সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের এখন দুটি ইউটিউব চ্যানেল।

পুরনো চ্যানেল ‌‘পুতুল গান’ তো আছেই। সঙ্গে যুক্ত হয়েছে ‘পুতুল কথন’। যেখানে অনেক  নারী তারকা যুক্ত হচ্ছেন পুতুলের সঙ্গে।

এই গায়িকা বললেন, ‘নতুনটি মাত্র আড়াই মাস হলো চালু করেছি। সম্পর্কের প্রবঞ্চনা, না পাওয়া, হোঁচট খাওয়া, রক্তাক্ততা, নীরবতা, একাকীত্ব, ব্যক্তিগত জীবন দর্শন নিয়ে কথামালা থাকছে পুতুল কথন-এ। মূলত আমার গানের বাইরের সব কিছু এ চ্যানেলে থাকবে।’

পুতুলের লেখাতে এর আগে নারীদের কথা জোরালোভাবে পাওয়া গেছে। নতুন চ্যানেলেও থাকছে তা। তাহলে কি পুতুলের কাজ করার আঙ্গিনা হিসেবে নারী জীবনকে বেছে নিলেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‌‘আমার লেখার জায়গা নারী কিনা? হ্যাঁ, সেটা বলা যায়। তবে এটা নারীবাদী বলা যাবে না। মূলত নারীদের নিয়ে লেখা। নারী-পুরুষ সম্পর্কের জটিলতা এখানে উঠে আসে। যা কিছু সত্যি তা অসুন্দর হলেও সেটা তুলে ধরতে চাই। সেটা কোন পক্ষে যাচ্ছে পাঠক বা দর্শক নির্ধারণ করবে।’

এদিকে একই বিষয়বস্তু নিয়ে পুতুল লিখছেন উপন্যাসও। তিনি বলছেন, এটা আত্মজৈবনিক উপন্যাস। যেখানে পরাবাস্তব অনেক কিছু থাকছে।

লেখালেখি নিয়ে এ গায়িকার ভাষ্য, ‘লেখালেখি চলছে। জানি না, ফেব্রুয়ারিতে বইমেলা বসবে কিনা। তবে লিখছি যেহেতু, এটা প্রকাশ পাবে। এটা বলা যায়, আত্মজৈবনিক উপন্যাস। বিষয়বস্তু গানের মেয়ের শৈশব, কৈশোর, গান, বেড়ে ওঠা, সম্পর্ক- সবই। এটা নিয়ে লিখতে গিয়ে দেখলাম এক খণ্ডে সম্পন্ন করা যাবে না। ডিসেম্বর পর্যন্ত লিখব। তারপর খণ্ড নিয়ে ভাববো।’

জানালেন, এর মধ্যেই চালিয়ে যাচ্ছে গানের অনুশীলন। কাজ করছেন গান নিয়ে। এদিকে গতকাল (২ অক্টোবর) প্রকাশ পেয়েছে ‘চুপি চুপি’ নামের গানের ভিডিও। এর কথা লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম আর সংগীতে আছেন রেজওয়ান শেখ। ভিডিওটি এইচভি ভয়েস থেকে অবমুক্ত হয়েছে।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

এ সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন

হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন

আর্জেন্টিনাকে পাত্তা না দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ