ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে চায় ভারত

প্রকাশিত: ০৫ অগাস্ট, ২০১৯ ১২:২৭:৫০

ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে চায় ভারত

বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘শোলের’ ‘ইয়ে দোস্তি হম নেহি ছোড়েঙ্গে’ গানটি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস।

ভিডিও পোস্টের সঙ্গে লেখা হয়েছে ‘আমাদের বন্ধুত্ব এবং জুটি যেন অটুট থাকে, আমাদের বন্ধুত্ব অনন্য উচ্চতা স্পর্শ করুক।’

গতকাল বিশ্ব বন্ধু দিবসে এভাবেই অভিনব পদ্ধতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধুত্বের কথা জানানো হলো।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই রাষ্ট্রপ্রধানের একসঙ্গে কাটানো বন্ধুত্বের বেশকিছু মুহূর্তের ছবি।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকেই সবসময় ইসরায়েলকে পাশে পেয়েছে ভারত। বর্তমান লোকসভায় ৩০৩টি আসন পেয়ে ক্ষমতায় আসার পর বিশ্ব নেতাদের মধ্য থেকে নরেন্দ্র মোদিকে প্রথম শুভেচ্ছাবার্তা পাঠান নেতানিয়াহুই। আবার গত মাসেই ইসরায়েলের ভোট প্রচারকালীন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দনরত মোদির ব্যানার দেখা যায় তেলআবিব শহরে।

আগামী সেপ্টেম্বরেই ইসরায়েলে পুনঃভোটের ঠিক আট দিন আগে ভারতে আসছেন ইসরায়েলের ইতিহাসে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু।

প্রজন্মনিউজ.

 

এ সম্পর্কিত খবর

কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না: মির্জা ফখরুল

লুটপাট করতে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল

আন্তর্জাতিক নদী আইন অনুসরণে ফারাক্কা সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব

জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার : নাহিদ ইসলাম

ভারতে মুসলমানদের গরু জবাইয়ে বিধিনিষেধের প্রতিবাদ শিবিরের

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন

সীমান্ত হত্যা বন্ধ ও ক্ষতিপূরণ দিতে ভারতকে আহ্বান খেলাফত মজলিসের

দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

আ.লীগ সরকারের কারণেই পানিবঞ্চিত জনগণ: মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ