প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০১৯ ০১:০১:৩৯
রেদওয়ান রনি, ছোট পর্দার জনপ্রিয় পরিচালক। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য সিন’।
নাটকটি টেলিভিশনে প্রচারের পর বেশ প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ ৮ বছর পর নির্মিত হচ্ছে নাটকটির সিক্যুয়েল। ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ নামে নাটকটির চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন তাসনীমুল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি।
শুক্রবার থেকে সাত পর্বের এই নাটকের শুটিং শুরু হয়েছে। ঢাকা ও কুমিল্লার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ হবে বলে জানিয়েছেন এর পরিচালক রেদওয়ান রনি।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘নাটকটির প্রধান অভিনেতা-অভিনেত্রী ও চরিত্র ঠিক রেখে গল্পে পরিবর্তন আনা হয়েছে। নাটকটির আগের গল্পে মোশাররফ করিম ও ফারুক আহমেদ চোর চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও তারা দুজনই চোর চরিত্রে থাকছেন।’
এছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, জুঁই করিম প্রমুখ। ঈদুল আজহার সাতদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে।
প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ
মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, শেষ সময় ১৫ নভেম্বর: বিআরটিএ
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: জামায়াত
এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে: নাহিদ ইসলাম
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ
‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’
দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’