প্রকাশিত: ০২ অক্টোবর, ২০১৭ ১২:৩২:০৬ || পরিবর্তিত: ০২ অক্টোবর, ২০১৭ ১২:৩২:০৬
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০১৭। বিশ্বের সকল শিশুর অধিকারের বার্তা নিয়ে বিশ্ব শিশুরা আজ মিলিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে।
বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এই দিবসের মধ্যদিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এবছরই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা ও জেলা শাখার শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ঢাকার বিভিন্ন দূতাবাসে কর্মরত বিদেশী নাগরিকদের শিশুরাও অংশ নিচ্ছে শিশু দিবসের নানা আয়োজনে। আমেরিকা, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার ১৮ জন শিশু এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
শিশু একাডেমি কার্যালয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০১৭ পর্যন্ত সাত দিনব্যাপী সারাদেশে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তরের পথশিশু পুনর্বাসন প্রকল্প কার্যক্রম ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেভ দ্যা চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল সাত দিনব্যাপী এসব অনুষ্ঠানমালার আয়োজন করবে।
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once