মস্তিষ্কের মৃত্যু ঘটলেও জীবন ফিরে পেল কিশোর

প্রকাশিত: ০৮ মে, ২০১৮ ১১:৩৫:৫৫

মস্তিষ্কের মৃত্যু ঘটলেও জীবন ফিরে পেল কিশোর

১৩ বছরের ছেলেটির মস্তিষ্কের মৃত্যু ঘটে গিয়েছিল। চিকিৎসক তো বটেই সঙ্গে বাবা-মাও সব আশা ছেড়ে দিয়েছিলেন।এমনকি ছেলের অঙ্গপ্রত্যঙ্গ দানপত্রে সইও করে ফেলেছিলেন। কিন্তু প্রায় অলৌকিকভাবেই সেই ছেলেটি ফিরে এসেছে।যুক্তরাষ্ট্রের আলবামায় এমন ঘটনা ঘটেছে ।মার্চে দুর্ঘটনায় পড়ে খুলিতে সাতখানা চিড় ধরেছিল ট্রেনটন ম্যাকিনলের।তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৫ মিনিট সাড়া ছিল না তার।

পরে সাড়া ফিরলেও মস্তিষ্ক সচল হয়নি। জড় পদার্থের মতোই পড়েছিল সে।ট্রেনটনের বাবা-মা কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন। সইসাবুদ হয়ে যাওয়ার পর দিন কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দেয়ার কথা ছিল।কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিক তখনই জ্ঞান ফিরতে শুরু করে ট্রেনটনের।সে এখনও সুস্থ নয়, আবারও অস্ত্রোপচার হবে।

কিন্তু সে উঠে বসছে, গোটা গোটা বাক্যও বলতে পারছে।ট্রেনটন বলছে, ওর মনে হচ্ছিল ও ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটছে। সেখান থেকে কী করে হাসপাতালের বিছানায় আবার চোখ খুলল সে জানে না।মা জেনিফার রেইনডলও বলছেন, ছেলে জীবনে ফেরার আগে একবার স্বর্গ থেকে ঘুরে এসেছে। আর কোনো ব্যাখ্যা নেই আমাদের কারও কাছেই।

এ সম্পর্কিত খবর

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই  

বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ঘরে ঢুকে একসাথে দুই নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ