প্রকাশিত: ২০ এপ্রিল, ২০১৭ ০৭:০৯:৫৭
সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের বাঘা হাওর, হাকালুকি হাওরসহ বিভিন্ন হাওর জুড়ে ভাসছে মরা মাছ। টানা সাপ্তাহ দু একের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের আগাম বন্যায় নষ্ট হয়া ফসলের বিষক্রিয়ায় পানি বিষাক্ত হয়ে হাওর ও ক্ষেতের মাছ মরে পানিতে ভাসছে ।
প্রশাসন তাই সতর্কবার্তা জানিয়েছে, হাওর ও বিলে ভেসে ওঠা মরা মাছ ধরা ও খাওয়া থেকে বিরত থাকার। গোলাপঞ্জ উপজেলার বাঘা হাওর, হাকালুকি হাওরে কমছে পানি মরছে মাছ। ১৯/০৪/২০১৭ বুধবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন সকালে বাঘা হাওর পরিদর্শন করে বিষক্রিয়ামুক্ত করতে দূষিত পানিতে চুনা ছাড়েন।
ভেসে যাওয়া বিষাক্ত মরা মাছ ধরলে বা খেলে তার প্রতিক্রিয়া সম্পর্কে তিনি উপস্থিত মৎস খামারি, মৎসজীবি ও স্থানীয়দের অবহিত করেন। এসময় মাছ ধরা থেকে বিরত থাকার জন্য এলাকায় মাইকিং করার জনও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন নির্বাহী অফিসার।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফরিন্দ্র সরকার, সমাজসেবী আর্জুমন্দ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস খামারি, মৎসজীবি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে আমরা হাওরগুলো পরিদর্শন ও চুনা ছেড়েছি।
স্থানীয়দের সচেতন করতে এলাকায় মাইকিং করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া আগামীকাল শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি হাওরে একইভাবে চুনা ছাড়া হবে এবং মৎস খামারিসহ সংশ্লিষ্টদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।
স্থানীভাবেও এ বিষয়ে সচেতনা সৃষ্টির জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বাজারে মাছ ক্রয়ের সময়ে সকলকে সজাগ থাকারও আহবান জানান।
প্রজন্মনিউজ২৪/লস্কর/কেএমএল
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে
যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই
আমাদের একটি যুদ্ধ শেষ এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once