প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ০২:৩৬:১০
প্রজন্ম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে ‘দ্বিমুখী আচরণ’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ ও প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।
দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে।
ঘটনার পর এখনো অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।”
পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সাদিক কায়েম। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগও করেছেন তিনি।
বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল
হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেয়া হবে, ঋতুকেন্দ্রিক ঐক্য টেকসই নয়
ঐক্যের কথা বলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন বিএনপির দ্বিমুখীতা
ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব: শিশির মনির
সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির
বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা