এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০৩:৪০:১৯

এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প

প্রজন্ম ডেস্ক: চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ধারণ করা ওই ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন, সম্মেলনের অধিবেশন চলাকালে ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে প্রতিক্রিয়া জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দফতরও। ভিডিওটি শেয়ার করে তারা লিখেছে, বিশ্ব তাকে নিয়ে হাসছে।

ভিডিওতে একজন নারীকে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে কাজ করার বিষয়ে বক্তব্য দিতে শোনা যায়। এ সময় ট্রাম্পের চোখ বন্ধ দেখা যায়। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ প্রথম ভিডিওটি প্রকাশ করে। সেখানে ক্যাপশনে লেখা হয়, চীনে এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসিও সম্মেলনে ট্রাম্পকে চোখ বন্ধ অবস্থায় দেখা যাওয়ার খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এক্সে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে নিয়ে মন্তব্য করা হয়। একটি অ্যাকাউন্টে লেখা হয়, চীনের শেনজেনে এপেক সম্মেলনের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অন্য একটি পোস্টে লেখা হয়, চীনে বৈঠকের সময় ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন। ভাই, আমাদের অবস্থা শেষ।

এদিকে সম্মেলনের বিভিন্ন মুহূর্তের ভিডিওতেও ট্রাম্পকে দেখা গেছে। একটি ভিডিওতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, তাদের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান ছিল অসাধারণ এবং আগের রাতটি ছিল অবিশ্বাস্য।

আরটি প্রকাশিত অন্য ভিডিওতে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কথা বলেন তিনি। এআইকে তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ বলে উল্লেখ করেন। তবে ভিডিওতে চোখ বন্ধ থাকার দৃশ্য থেকে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ষূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত খবর

এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়

 ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন?

‘প্রধানমন্ত্রীর উচিত বেগম জিয়ার সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা’

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ