নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ০৩:১০:২৯

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রজন্ম ডেস্ক:  কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে অভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নাফ নদী থেকে ২০ কোটি টাকার ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

এ সম্পর্কিত খবর

ইসলামাবাদে বিশ্বসেরা ক্বারিদের আসরে বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আন্দোলনে নামছেন নিকাহ রেজিস্ট্রাররা, কলমবিরতি ১৬ নভেম্বর

সিটি মেয়রে জামায়াতকে সমর্থন দিবে জাগপা: রাশেদ প্রধান

নাটোরে ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ