প্রশ্ন জামায়াত আমিরের

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ০৩:২৯:২৬

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?

প্রজন্ম ডেস্ক: দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে, প্রশ্ন রেখে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

শনিবার (৭ নভেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসনসংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’
 

এ সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল, শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?

গ্রামপুলিশের বেতন বাড়ল তিন হাজার টাকা: মহাসমাবেশে প্রধানমন্ত্রী

 ‘দেশে আয়, দেখব কে বাঁচায়’ শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে 

আন্দোলনে নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে জামায়াত আমিরের ফোন

ট্রাভেল পাশ নয় ফাঁসির আসামি হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যারিস্টার সালেহী এবং আইউবীর নেতৃত্বে অংশগ্রহন জামায়াতের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ