গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ০৩:০৯:৩০

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রজন্ম ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের চতুর্থদিনে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একদিকে যানবাহন চলাচল করলেও অন্যদিকে বন্ধ করে দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। 

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের পর তারা যানবাহন ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ধাওয়া দিলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করতে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা সড়কে অবস্থান করছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় গাজিপুরের সব কারখানা বন্ধ রয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান, তবে তারা আবার মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসেন। সকাল থেকে এমন পরিস্থিতি চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

এ সম্পর্কিত খবর

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে 

আন্দোলনে নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে জামায়াত আমিরের ফোন

সারাদেশে একযোগে নবনির্বাচিত জেলা ও মহানগর আমিরের নাম প্রকাশ জামায়াতের

সাভারে পোষাক শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে- জামায়াত আমীর

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ