প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ০২:৫৬:৪৯
প্রজন্ম ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তারা সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনা করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি নাহিদ ইসলামের
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
সরকারি কলেজে ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ
ঢাকার ৯৮ বাস রুট কমে ৩২, সাত রুটে পরীক্ষামূলক চলাচল শুরু
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে সরকারের মজুরি বোর্ড গঠন