কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ০৩:২৯:০৭

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

প্রজন্ম ডেস্ক: কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনার পর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

কুমিল্লা মহানগর শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দিয়ে কেন্দ্রের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে, জামায়াতের গঠনতন্ত্রের ১৬ ধারার ৩ উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগর শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরীর জামায়াতের কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ ছাড়া, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এ সম্পর্কিত খবর

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: জামায়াত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ 

‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, হালান্ডের দখলে আরেকটি রেকর্ড

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ