প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ০৩:৫৫:৪২
প্রজন্ম ডেস্ক: লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৯৯ জনকে আটক করা হয়। এরমধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন ও ডিবির হাতে ৯ জন আটক হয়। আটকদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইভাবে রোববার রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ