সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১৮:৪৯

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

প্রজন্ম ডেস্ক:  দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এ সম্পর্কিত খবর

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আগামীকালের লংমার্চে নতুন যুক্ত হয়েছে তিস্তা মহাপরিকল্পনার দাবি: গোলাম পরওয়ার

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান মন্ত্রী

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষা‌ৎ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পবিত্র মক্কা নগরীতে হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ