জামায়াত সেক্রেটারি

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৫:৫১

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

প্রজন্ম ডেস্ক:    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না। এমতাবস্থায় কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, যা মোটেও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সহায়ক নয়। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে সারের তীব্র সংকটে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়ায় এবং কৃষকদের হাতে পর্যাপ্ত সার পৌঁছে দিতে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷ 

বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে। এছাড়াও মৌসুমী সবজিসহ অন্যান্য কৃষি চাষাবাদে ফলন ও উৎপাদন হ্রাসের ঝুঁকিতে পড়েছে। সরকারের ব্যর্থ ও অদূরদর্শী কৃষিনীতির কারণে কৃষকদের এমন ভোগান্তি হচ্ছে। কৃষকদের এমন হয়রানি ও চাষাবাদে পর্যাপ্ত সার সরবরাহে সরকারের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না। এমতাবস্থায় কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, যা মোটেও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সহায়ক নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ডিলার কিংবা নেতাকর্মীর যোগসাজশে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে করে ফসল উৎপাদনে বাড়তি খরচের বোঝা কৃষকদের ঘাড়ে পড়েছে, যা মোটেও খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়। 

তিনি বলেন, ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা। এমনকি সারের গোডাউন থেকে সার লুটপাটের ঘটনা এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এসব ঘটনা খুবই উদ্বেগজনক এবং দেশের সার সংকটের তীব্রতাকে তুলে ধরে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এর দায় সরকার এড়াতে পারবে না।

তিনি আরও বলেন, সরকারদলীয় সিন্ডিকেট কোথাও কোথাও কৃত্রিম সার সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নিয়েছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না পেলেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। ফলে কৃষকরা পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে আন্দোলন করছে। সরকারদলীয় সিন্ডিকেট কৃষি উৎপাদন ব্যাহত করে দেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি এবং জনভোগান্তি ও কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলছে। সকল স্তরে সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। 
 

এ সম্পর্কিত খবর

 কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিল চায় ছাত্রশিবির

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে ইনকাম কমে গেছে: ব্যারিস্টার খোকন

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ