রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৩:৩৪

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

প্রজন্ম ডেস্ক: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

রেজাউল করিম আরও বলেন, ‘আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এর জন্য সৎ মানুষের প্রয়োজন। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে এই সমাজ পাল্টে যাবে।’ এ সময় নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনকে ডিএনসিসি মেয়র পদপ্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার এবং নিজেদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ