প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৯:১৭
প্রজন্ম ডেস্ক: স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। আজ সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সর্বত্র এই নিষেধাজ্ঞা কার্যকরও করা হয়েছে।
গত ডিসেম্বরে স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব পরিবহন বিষয়ক একটি বিল পাস হয় অস্ট্রিয়ার পার্লামেন্টে। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব অস্ট্রেলিয়ার মেয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার পরিপন্থি। পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব এমপি বিলের পক্ষে ভোট দিয়েছিলেন।
বিলটি পাসের পর প্রতিবাদ জানিয়েছিল অস্ট্রীয় মুসলিমদের সংস্থা দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এই বিল অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মানবাধিকারের পরিপন্থি। নতুন আইনকে চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতে পিটিশনও করেছিল আইজিজিও। কিন্তু গত জুলাই মাসে সেই পিটিশন খারিজ করে দেন আদালত। আদালত বলেছিলেন, নাগরিকদের মধ্যে বৈষম্য উসকে দেয়— এমন কোনো কিছু অস্ট্রিয়ার সংবিধান সমর্থন করে না।
সোমবার অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, “পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে কোনোভাবেই যেন এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়।”
এদিকে অস্ট্রিয়ার বাম দলগুলো সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছে।
সূত্র : রয়টার্স
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির
বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ
বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত- আইনমন্ত্রী
পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও অশ্লীলতা বন্ধের নির্দেশনা দিয়ে লিগ্যাল নোটিশ
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু