প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২২:০১
প্রজন্ম ডেস্ক: পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন একাই চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়। তবে ট্রেনচালক বগি বিচ্ছিন্নের বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় ১ কিলোমিটার চলে এগিয়ে যান। রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক যান্ত্রিক ত্রুটির কারণেই এটি হয়েছে। তবে এই ঘটনা যাত্রী ও পথচারীর মধ্যে কেউ আহত হয়নি।
বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট
আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল
পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি
নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা
সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম
নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করলেন এমপিপত্নী মরিয়মের বাবা