প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৪:২৩
প্রজন্ম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরহাট সড়কে চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কে চলাচলের সময় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় পাওয়া গেছে। আহত অন্য শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই এবারের এইচএসসি পরীক্ষার্থী।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই পরীক্ষার্থী ছিল। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ
৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির
দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু
যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেইঃ নাহিদ ইসলাম
জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী