বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

প্রকাশিত: ২৮ অগাস্ট, ২০২৬ ০৩:৫৪:২৫

বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

প্রজন্ম ডেস্ক:   সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শহরের মতি সাহেবের ঘাট এলাকায় সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মিন্টু শেখ। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ তথ্যটি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিন্টু শেখের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

সরকার দাবি পূরণ না করলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে: ডা. শফিকুর রহমান

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ

 সরকারি চাকুরীজীবিদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ