বিএনপি নেতা দুলু

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ

প্রকাশিত: ২৯ অগাস্ট, ২০২৬ ০৪:২৫:৫৬ || পরিবর্তিত: ২৯ অগাস্ট, ২০২৬ ০৪:২৫:৫৬

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ

প্রজন্ম ডেস্ক: রংপুরে দুই হিন্দু যুবকের হাতে হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে পানি ঘোলা করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

শনিবার (২৯) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমিজমা-বাড়ি দখলের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলেও দাবি করেন দুলু। 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তার সঙ্গে দেখভাল করেছে।

দুলু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে অবগত। তাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে বাংলাদেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মী এবং ফ্যাসিস্ট হাসিনার আত্মীয়-স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে দেশে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হতো। এসব প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বাইরে বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালেন্স করা হয়েছে। এখন আর এসব চলবে না। সরকারি টাকা যে আত্মসাৎ করবে, তাকে জেলে পাঠানো হবে।

নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুইপ দুলু বলেন, নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না। নাটোরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে।

এ সম্পর্কিত খবর

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে: প্রধানমন্ত্রী

দেশে সারের সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা

নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে এখন সময় বাড়ানো হচ্ছে: শিবির সেক্রেটারি

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহ এমপির দুঃখপ্রকাশ

বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ