প্রকাশিত: ৩১ অগাস্ট, ২০২৬ ০২:১৩:৪০
প্রজন্ম ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গত ৬ মার্চ ২০২৫, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া তার বোনের শ্বশুর মো. হিটু শেখ কর্তৃক ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ মার্চ সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার পর দ্রুততম সময়ে আসামি গ্রেফতার, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং তদন্ত শেষে গত ১৩ এপ্রিল ২০২৫ চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান আসামি মো. হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন এবং অপর তিন আসামিকে খালাস দেন।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিম্ন আদালতের প্রেরিত ডেথ রেফারেন্স এবং আসামির দায়ের করা আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি জিডি হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ