প্রকাশিত: ২৭ অগাস্ট, ২০২৬ ০৪:৩৫:৪৭
প্রজন্ম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার এই সংসদে গত ২০ আগস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতির নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর পর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।
এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে।
তবে আইন প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু
কবি নজরুলের দ্রোহের আগুন আজও আমাদের পথ দেখায়: রিজভী
নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ ৬৪৪ পর্যটক
শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে
বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার
শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম
জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক