প্রকাশিত: ২৭ অগাস্ট, ২০২৬ ০৩:২৩:১৩
প্রজন্ম ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে নানা আলোচনা চলছে।
এরই মধ্যে মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’
চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তি কী রকম হতে পারে সেটি নিয়েও আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট এই চুক্তিটি সই হয়েছে মক্কায়।
ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধর্ষণ, বিএনপি নেতাকে অব্যাহতি
কবি নজরুলের দ্রোহের আগুন আজও আমাদের পথ দেখায়: রিজভী
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা
শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে
বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার
শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা
টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার
রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম