উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০২৬ ০৪:২৬:৪২

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন

প্রজন্ম ডেস্ক: উখিয়ার বালুখালী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক র্নেল জহিরুল ইসলাম।

আহত বদি আলম (৩২) পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে বদি আলম আরও ২-৩ জনের সঙ্গে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরেক ব্যক্তি আহত হন।

বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি আহত হয়েছেন।

এ সম্পর্কিত খবর

গভীর সমুদ্রে জেলে নৌকার ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার

শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে

মিউজিকসহ আর গান গাইবেন না জনপ্রিয় কন্ঠশিল্পী ঢাবি ছাত্র সালমান

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ