হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২৬ ০৩:১০:১০

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

প্রজন্ম ডেস্ক: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আদালতের নির্দেশনা উপেক্ষা করে আগাম ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করা হলে তা আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।


মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার এর আগেও গণমাধ্যমকে সতর্ক করেছিল।

আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেই বক্তব্য প্রচার বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, সরকার আবারও সংশ্লিষ্ট সবাইকে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানাবে।

আদালতের আদেশ মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হচ্ছে আদালতের নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার

রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক

রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ