প্রকাশিত: ০২ অগাস্ট, ২০২৬ ০৪:১৮:৪৫
প্রজন্ম ডেস্ক: যোগদানের তারিখ প্রায় এক মাস এগিয়ে এনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজধানীর শাহবাগে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
রোববার (২ আগস্ট) সকালে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করার পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।
রোববার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিয়োগপ্রার্থীরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন। দুপুর পৌনে ১২টার দিকে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত এবং ইতোপূর্বে মারা যাওয়া সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা মাথায় লাল কাপড় বেঁধে দ্রুত পদায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন, যার ফলে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বজায় রাখতে পুলিশি ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়েছিল।
আন্দোলন চলাকালেই দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়। উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪, ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং পরদিন ২ অক্টোবর তাদের পদায়ন সম্পন্ন হবে।
এর আগে শনিবার সচিব মো. সাখাওয়াত হোসেন তদন্ত ও প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতার কারণে বিলম্বের কথা জানিয়ে ২৯ অক্টোবর যোগদানের কথা বলেছিলেন, যা রোববারের নতুন সিদ্ধান্তে এক মাস এগিয়ে আনা হলো।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশের পর আন্দোলনকারীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং তাদের শাহবাগের অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে গুটিয়ে নেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯, ২৬৫ জনের মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪, ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল। দীর্ঘ ১৭৫ দিন পর অবশেষে কাটলো তাদের যোগদানের অনিশ্চয়তা।
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার
ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর
সৌদি আরবে দিনে রাতের মতো ৬ মিনিটের অন্ধকার হচ্ছে রোববার
জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী