খুলনা ঠিকাদার সমিতির কার্যালয় দখল ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬ ০৩:৩৫:৫৬

খুলনা ঠিকাদার সমিতির কার্যালয় দখল ও লুটপাটের অভিযোগ

খুলনা প্রতিনিধি: খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির কার্যালয় দখল, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমিতির বর্তমান নেতৃত্ব।

রোববার দুপুরে নগরীর খানজাহান আলী রোডে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

সভায় লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মো. আজিজুর রহমান স্বপন বলেন, ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচনকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা ও প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

তিনি অভিযোগ করেন, গত ১৯ মে দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক খান রেজাউল আলম, শেখ হারুনর রশিদ, মো. রুবায়েত খান, মাকসুদ আলম খাজা, শেখ জাহিদুর রহমান, মো. শিমুল, শেখ তৌফিকুর রহমান, মুন্নি আবুল কাশেমসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি সমিতির কার্যালয়ে প্রবেশ করে সেটি দখলে নেয়।

তাদের দাবি, এ সময় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয় এবং নগদ ৩৫ লাখ টাকা, প্রায় ৫ লাখ টাকার সঞ্চয়পত্র, দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়।

আজিজুর রহমান স্বপন আরও অভিযোগ করেন, ঘটনার সময় একপর্যায়ে শেখ হারুনর রশিদ তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করলে অসাবধানতাবশত ছোড়া গুলি শেখ হারুনর রশিদের নিজের পায়ে লাগে।

সভায় নেতৃবৃন্দ দাবি করেন, ঘটনার পর তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আজিজুর রহমান স্বপন, মো. ওয়াহিদুল ইসলাম, সরদার তকিবর রহমান, ফাহাদ মাস্তান, জাহিদ, শাহাদাত হোসেন, মো. হাফিজ, মো. হুমায়ুনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মামলাটি “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত”।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা কার্যালয় দখল, লুটপাট, ভাঙচুর ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

খুলনা ঠিকাদার সমিতির কার্যালয় দখল ও লুটপাটের অভিযোগ

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে ইসরায়েলি হামলায় নিহত ২ প্রবাসীর লাশ

এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকরের আশা আইনমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি 

দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ