প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১২:৫৬:৪০
প্রজন্ম ডেস্ক: এবার পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে। আর এ বছর ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত ছিল।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এসব তথ্য জানান।
সুলতান সালাহউদ্দিন টুকুর মতে, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হওয়া-ই প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা ছিল সরকারের লক্ষ্য। আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা সরকারের লক্ষ্য।
মাংসের দাম না কমার কারণ নিয়ে প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি পড়ে গেলে খামারিদের বেশি দামে বিক্রি করতে হয়। পশু খাদ্যের দাম কমানোর চেষ্টা করছে সরকার। সেসব উদ্যোগ ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী বছর থেকেই বিভিন্ন পশুর মাংসের দাম কমাতে সক্ষম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন
বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: রিজভী
বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশিয়া
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ