রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৩:৫৫:২০

রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

রাবি সংবাদদাতা: জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই সনদ নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে একটি দেশবিরোধী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে সরকারের ইতিবাচক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন, “জুলাই সনদ ও গণভোট নিয়ে যাতে শিক্ষার্থীরা বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যেই আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। শুধু রাবি নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছেও আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে, জুলাই সনদ একটি মীমাংসিত বিষয়।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর রাষ্ট্র যখন অসাংবিধানিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছিল, তখন দেশের ভবিষ্যৎ পরিচালনার জন্য একটি দিকনির্দেশনামূলক গাইডলাইন প্রয়োজন ছিল। সেই বাস্তবতায় জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে এবং বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারেই জুলাই সনদকে অন্তর্ভুক্ত করেছিল।”

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “বিএনপি যে সংস্কার ও রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি অভিযোগ করে বলেন, “যখন জামায়াত-এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করতে দ্বিধায় ছিল, তখন বিএনপি রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছে।”

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। সংস্কার কমিশনের ৬৫০টি প্রস্তাবনার অধিকাংশ বিষয়েই বিএনপি একমত ছিল।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জামায়াত ও এনসিপি জুলাই সনদকে ঘিরে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা কখনো গণভোট, কখনো গণপরিষদ ইস্যু সামনে এনে জনগণকে বিভ্রান্ত করছে।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আবু সাঈদ হত্যা: সাজাপ্রাপ্ত আসামি হাসিবুর রশিদ গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন টিসিবি ডিলার

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

আমাদের একটি যুদ্ধ শেষ  এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে নোট-গাইড আর দরকার হবে না: শিক্ষামন্ত্রী

চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে জেলেরা

কুবিতে  উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের  দাবিতে ছাত্রদলের মানববন্ধন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ