প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ০৩:৫৪:৫১ || পরিবর্তিত: ১৬ মে, ২০২৬ ০৩:৫৪:৫১
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, আজও অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৫ মে) রাতে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস আমাদের জাতীয় অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লংমার্চ ছিল দেশের মানুষের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই আন্দোলন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া জাগিয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবসে আমরা মজলুম জননেতা ভাসানীসহ সেই আন্দোলনের সব সংগ্রামী মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একইসঙ্গে দেশের স্বার্থ, পরিবেশ ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন। আমীন।
বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
আ.লীগের গুম-খুনের বিচার দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ কাল
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ইনুর রায় ৩০ জুন
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি
কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ
লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা