পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ০৬:৩৫:৫৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রোববার (১০ মে) পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, তার দেশে বর্তমানে বিদেশি অংশীদারদের জন্য বাণিজ্য ও উন্নয়ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা হলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন

বৈঠকে উভয় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ