নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৩:২২:৩৭

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রজন্ম ডেস্ক:  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। 

শনিবার (৯ মে) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যে,  দেশে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের উপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম তা বাস্তবায়ন করা। 

ত্রয়োদশ সংসদ নির্বাচন কঠিন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনে আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন। আপনারা সকলে পরতে পরতে সেটি অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে ও ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে সেটি ছিলো বিএনপির ইশতেহার। নির্বাচনের পর সেটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা এখন সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না। 

এ সম্পর্কিত খবর

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান

সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি: গোলাম পরওয়ার

জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি: রাশেদ

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিমসহ ১৫ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ