প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৩:০৯:০৯
প্রজন্ম ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এর আগে শনিবার সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারচালক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তাদের তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিহা (২), এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)।
পুলিশ জানিয়েছে, পলাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তিন শিশুর গলা কাটা মরদেহ। রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। আর শারমিনের হাত-মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে ছিল জানালার পাশে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে দেখা গেলেও শনিবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
প্রতিবেশীদের ভাষ্য, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জেরে তিনি স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
আমাদের একটি যুদ্ধ শেষ এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী
বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান