প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ১১:৫৩:০৩
প্রজন্ম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠার ৭২ বছর পর ক্যাম্পাসে ফার্মেসি সুবিধা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন এলাকায় ফার্মেসিটির উদ্বোধন করা হয়।
জানা যায়, রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ক্যাম্পাসে ফার্মেসি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাকসুর প্রথম অধিবেশনে সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় টেন্ডারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ফার্মেসি স্থাপনের অনুমতি পান।
পরবর্তীতে এস্টেট দপ্তরের সহযোগিতায় ফার্মেসি স্থাপনের কাজ শুরু হয়। একই সঙ্গে সেখানে কোন ধরনের ওষুধ বিক্রি করা যাবে, সে বিষয়ে একটি নীতিমালাও প্রণয়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরেও প্রশাসন পূর্ণাঙ্গ মেডিকেল সেবা নিশ্চিত করতে পারেনি। এমনকি ক্যাম্পাসের ভেতরে একটি ওষুধের ফার্মেসিও ছিল না। আমাদের ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ক্যাম্পাসে একটি ফার্মেসি স্থাপন করা। আলহামদুলিল্লাহ, রাকসুর উদ্যোগে আমরা সেটি বাস্তবায়ন করতে পেরেছি। এখন থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সুযোগ-সুবিধা থাকলেও একটি ফার্মেসির অভাব ছিল, যা সত্যিই একটি অপূর্ণতা। আজ সেই অপূর্ণতার পূর্ণতা পেল। বিশেষ করে ছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগে জরুরি ওষুধের প্রয়োজন হলে তাদের কাজলায় যেতে হতো। এখন তারা ক্যাম্পাসের মধ্যেই সহজে প্রয়োজনীয় সেবা পাবে।
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে
গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু
এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ