চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে জেলেরা

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৭:০৩:২৩

চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে জেলেরা

প্রজন্ম ডেস্ক: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় বুধবার সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলার মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ। উদ্বোধনের পর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার যখন মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়, তখন জেলে পরিবারগুলোর কষ্ট লাঘব করতেই এই ধরনের সহায়তা দেওয়া হয়। এই উদ্যোগ তাদের সংকটময় সময়ে বড় সহায়তা হিসেবে কাজ করবে।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, খাদ্য সহায়তার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যাতে এই সুবিধা পান, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
খাদ্য সহায়তা পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। এতে করে তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন।
 

এ সম্পর্কিত খবর

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ

চব্বিশের অভ্যুত্থানে আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দিলো শ্রমিক অধিকার পরিষদ

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

ধর্ষণের শিকার ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মীমাংসার চেষ্টার পর বৃদ্ধের বিরুদ্ধে মামলা

শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে নোট-গাইড আর দরকার হবে না: শিক্ষামন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ