প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৩:৩৮:৫০
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজ-নিমরাজি সেটা আর মুখ্য বিষয় হতে পারে না। বাস্তবতা হলো ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না।
আখতার হোসেন আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছিল, কারণ তখন তারা জানত ‘না’ বললে জনগণের সমর্থন হারাতে হবে। তবে নির্বাচন শেষে জনগণ নিষ্ক্রিয় হয়ে গেছে এমনটি ভাবার কোনো সুযোগ নেই।
জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সরকার কতটা কার্যকর আইন প্রণয়ন করতে পারে, সেটি তারা দেখবে বলেও দাবি করেন তিনি।
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ