প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৩:১৬:২৬
২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এর আগে ৬ দিন বন্ধ থাকার পর শুক্রবার রাতে প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
শনিবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, টিউব ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। বন্ধের আগে ১ নাম্বার ইউনিট যে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
খুব দ্রুতই কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। ঊর্ধ্বতন কতৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্র সংরক্ষণের চিন্তা ভাবনা করছেন বলে জানান কয়লা খনির ব্যাবস্হাপনা পরিচালক শাহ আলম।
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি