প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০১:১৯:০২
প্রজন্ম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে মালামালের মালিক মো. মনির খলিফা (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মিনিট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর