মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১২:১১:৪৪

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

প্রজন্ম ডেস্ক: গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, নারী সদস্য জাহানারা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরে আলম। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি উত্তর ও দক্ষিণের একটি দল আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রুনা আক্তারের বাসার সামনে তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে মাদক কারবারি রওশন আরাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় অন্য কারবারিরা পুলিশকে ঘিরে ফেলে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে শাহীন, রায়হান, সোহেল, রওশন আরা, সুমি আক্তার, নূরজাহান ও বিউটি আক্তারকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 

এ সম্পর্কিত খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ