প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১১:০৪:০৪
প্রজন্ম ডেস্ক: সারা দেশে মাদক ও অনলাইন জুয়া নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। এরপরও মো. কাইছার নামে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করে ১৬ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন কক্সবাজারের পেকুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোরশেদ আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে টইটং ইউনিয়নের গুদিকাটা কমিউনিটি ক্লিনিকের সামনের এক দোকান থেকে কাইছারকে আটক করেন এএসআই মোরশেদ। তখন কাইছারের মোবাইলে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও আর্থিক লেনদেনের তথ্য পান ওই পুলিশ কর্মকর্তা। এরপর ছেড়ে দিতে কাইছারের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন তিনি। দীর্ঘ দর কষাকষির পর বিকাশের মাধ্যমে ১৬ হাজার টাকা আদায় করেন এএসআই মোরশেদ।
জানতে চাইলে মো. কাইছার বলেন, পাশের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে এলে ওই আসামি পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যান। এ সময় হঠাৎ আমার মোবাইল টেবিল থেকে নিয়ে নেন এএসআই মোরশেদ। তখন মোবাইলে অনলাইন জুয়ার লেনদেন দেখতে পেয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। পরে আমার মোবাইল থেকে পেকুয়া চৌমুহনীর একটি দোকানের এজেন্ট নাম্বারে ১৬ হাজার ক্যাশআউট করে আমাকে ছেড়ে দিয়ে চলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে শুরুতে অভিযোগ অস্বীকার করেন এএসআই মোরশেদ আলম। তিনি বলেন, আমি মোবাইল সম্পর্কে এতো পারদর্শী নই। এসব বিষয়ে আমার ফোর্সের সঙ্গে কথা বলে জানাচ্ছি বলে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কল দিয়ে ঘুস নিয়ে অনলাইন জুয়ার এজেন্টকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি
বাসভাড়া বাড়ানোর পর এবার বাড়ল লঞ্চভাড়া
নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, দিলেন বাদশাহকে চিঠি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার
ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ