প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৫৮:৫৭
ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০)।
গত রবিবার ও গতকাল মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ভাষ্য মতে, গত ১৯ এপ্রিল তিনি তার তিন বছরের সন্তানকে নিয়ে বাবারবাড়ি সুনামগঞ্জ থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ওই সময় ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।
পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে আরো দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় সন্তানও তার কাছেই ছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে নারীর মা-বাবা নান্দাইল থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রজন্মনিউজ২৪
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫
তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার
মিশরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল