প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৮:৩৭:৫৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাম-সুমাইয়া আক্তার জামিলা।
এতে নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের মা।
এতে বলা হয়, এর আগে আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়ার বিয়ে হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত অক্টোবরে তিনি রিপকে বিয়ে করেন। এরপর থেকেই তারা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
গতকাল সোমবার রাতে সুমাইয়াকে তাঁর বাবার বাড়ি থেকে নিয়ে যান রিপন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রিপনের বাবা সুমাইয়ার অসুস্থতার কথা বলে তাঁর মা রুনা বেগমকে বাড়িতে ডেকে নিয়ে যান। মা সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান এবং পুশিকে খবর দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
প্রজন্মনিউজ২৪
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
রামিসা হত্যাকারীদের হয়ে লড়বেন না আইনজীবীরা
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল
পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট
আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৪