প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৬:৩৫:৫১ || পরিবর্তিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৬:৩৫:৫১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ায় এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের বাড়ি মেহেরপুরে।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে আসেন।
পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা।
প্রজন্মনিউজ২৪
শ্রীলংকায় ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু আটক
বিমানবন্দরের রানওয়েরতে ঢুকায় আটক
পূজার বাবাকে নিয়ে দিলেন চাঞ্চল্যকর মন্তব্য
জঙ্গি হামলার শঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় আটক
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ
বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির আটক