প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৯:১৫
প্রজন্ম ডেস্ক : কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে ৬নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাস কামরায় চার আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।
পুলিশ জানায়, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করে র্যাব। সোমবার বিকালে তাদের সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়। বিকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিচারকের সামনে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন গ্রেফতার সোহাগ, এমরান, রাহাত ও সুজন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাতে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার হোটেল আইরিশের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার বাদী নীলিমা বৈরাগী বলেন, শুনেছি চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখছি। ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বলেন, ৪ আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য একজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলাটি মোটামুটি ডিটেক্টের পর্যায়ে রয়েছে। আমরা মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: জাহেদ
জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের ভাতা আত্মসাৎ, তদন্তে অসত্য প্রমাণিত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি
পূজার বাবাকে নিয়ে দিলেন চাঞ্চল্যকর মন্তব্য